বাসা ভাড়া বাঁচাতে সোফিয়ার এ সিদ্ধান্ত অদ্ভুতই মনে হতে পারে। মনে হতে পারে, ভাড়ায় যে খরচ হয় ফ্লাইটে তো এর চেয়ে বেশি খরচ হওয়ার কথা। কিন্তু না, এতে বেশ অর্থ বেঁচে যাচ্ছে সোফিয়ার। টিকটকে সম্প্রতি শেয়ার করা এক ভিডিওতে এ তথ্যই জানিয়েছেন তিনি। অগিলবি হেলথ নামক একটি প্রতিষ্ঠানে চাকরি করেন সোফিয়া।
আরো পড়ুন: গ্রিস উপকূলে নৌকাডুবি, ১০ মানব পাচারকারী গ্রেফতার
.png)
‘হোয়াই আই টেক আ প্ল্যান টু ওয়ার্ক’ শিরোনামের ভিডিওতে এ ব্যাপারে বিস্তারিত জানান সোফিয়া। এরই মধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে। সোফিয়া জানান, ফ্লাইট ধরার জন্য প্রতি বুধবার ভোর ৩টায় ঘুম থেকে উঠতে হয় তাকে। চার্লেস্টন থেকে নিওয়ার্ক বিমানবন্দরে যেতে হয়। তেমন ভোগান্তি মনে হয় না তার। তবে ফ্লাইটের জন্য অপেক্ষা করাটা একটু বিরক্তিকর মনে হয় সোফিয়ার।
সোফিয়া জানান, নিউ জার্সিতে বাসা নিলে মাসে ভাড়া দিতে হবে সাড়ে তিন হাজার ডলারের বেশি। এর পরিবর্তে তিনি প্রতি সপ্তাহে একবার ১০০ ডলার খরচ করে বিমানে যাত্রা করেন। এতে তার অনেক ডলার সাশ্রয় হয়। যেহেতু তিনি ইন্টার্ন করছেন, তাই সপ্তাহে একদিন অফিস থাকে তার।