ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে ৬ মাসে বন্দুক হামলায় নিহত কয়েক হাজার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৬, ২০ জুন ২০২৩
যুক্তরাষ্ট্রে ৬ মাসে বন্দুক হামলায় নিহত কয়েক হাজার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বন্দুক সহিংসতায় ২০ হাজার ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বন্দুক ব্যবহার করে আত্মহত্যা করেছেন ১১ হাজার ২৮৬ জন।

মঙ্গলবার দেশটির গান ভায়োলেন্স আর্কাইভের এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

বন্দুক সহিংসতার তথ্য-উপাত্ত রাখে এমন একটি সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, বছরের শুরু থেকে গত সোমবার পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে মোট ৩১৮টি ম্যাস শ্যুটিংয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহতদের মধ্যে ৭০৯ জনের বয়স ১৭ বছরের নিচে। এ বয়সীদের মধ্যে আহতদের সংখ্যা ১ হাজার ৮৯৬ জন। কমপক্ষে ৪ জন হতাহত হয়েছে এমন হামলার ঘটনাগুলো এ তালিকায় অন্তুর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা কতটা ভয়াবহ রূপ নিয়েছে, এ পরিসংখ্যান থেকেই তা স্পষ্ট।

তবে মৃত্যুর এ বিশাল সংখ্যা শুধুমাত্র বন্দুক হামলার নয়, বন্দুক দিয়ে আত্মহত্যারও। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য মতে, এ সময়ে যে পরিমাণের প্রাণহানি ঘটেছে, তার বেশিরভাগই আত্মহত্যা।

Advertisement

বিশ্বের মোট জনসংখ্যার ৫ শতাংশের বাস যুক্তরাষ্ট্রে হলেও বেসামরিকদের হাতে থাকা অস্ত্রের ৪৬ শতাংশই রয়েছে মার্কিন নাগরিকদের হাতে। ব্যক্তি মালিকানাধীন অস্ত্র ও ম্যাস শ্যুটিং উভয় ক্ষেত্রে তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র।

সূত্র: গান ভায়োলেন্স আর্কাইভ

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!