ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীকে কুপিয়ে জখম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯, ২২ জুন ২০২৩
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীকে কুপিয়ে জখম
ছবি: সংগৃহীত

প্রেমের প্রস্তাবে ‘না’ বলায় তরুণীকে কু‌পি‌য়ে জখম ক‌রেছে এক যুবক। জানা গেছে,  ওই যুবককে তরুণী ‘কাকু’ বলে ডাকতেন। তা সত্ত্বেও একাধিক বার তিনি তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ। প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে আক্রমণ করেন।

হায়দরাবাদের সাইবারাবাদ এলাকার ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত যুবকের নাম কোঠা গণেশ। পুলিশ জানিয়েছে, ২৭ বছরের ওই যুবক খাবার ডেলিভারি সংস্থায় কাজ করেন। তিনি ২২ বছরের তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু তরুণী তার প্রস্তাব ফিরিয়ে দেন। তিনি অন্য কারো সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে সন্দেহ হয় যুবকের। তার পরেই তরুণীর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টা নাগাদ তারা তরুণীকে আক্রমণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। গিয়ে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় তরুণীর মাথায় আঘাত লাগে। এছাড়া, গলা, ঘাড়, মুখ এবং হাতেও আঘাত চিহ্ন রয়েছে। পুলিশের কাছে ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন তরুণী।

অভিযোগপত্রে তরুণী জানিয়েছেন, তিনি গুন্টুরের বাসিন্দা। হায়দরাবাদে একটি বেসরকারি সংস্থায় কর্মরত এবং হস্টেলে থাকেন। অভিযুক্ত যুবককে তিনি ‘কাকু’ বলে ডাকেন। তবে এর আগেও তার কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছেন তরুণী। মঙ্গলবার যুবক তরুণীকে ডাকেন এবং নিজের স্কুটারে চাপিয়ে একটি হোটেলের পিছন দিকে নিয়ে যান। সেখানে গিয়ে আরো একবার তাকে প্রেমের প্রস্তাব দেন। কিন্তু তরুণী রাজি না হলে তিনি অন্য কোনো সম্পর্কে জড়িয়ে আছেন বলে সন্দেহ প্রকাশ করেন যুবক। তারপর প্রকাশ্যে ব্যাগ থেকে ছুরি বের করে তরুণীকে আক্রমণ করেন।

তরুণী জানিয়েছেন, ওই যুবকের প্রস্তাবে তিনি কখনোই রাজি হননি। বাবা, মাকেও তার কথা জানিয়েছিলেন। তার অভিযোগের ভিত্তিতে যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!