এ ঘটনায় রেলের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে। দিল্লির প্রীত বিহারের বাসিন্দা সাক্ষী আহুজা সকাল সাড়ে পাঁচটা নাগাদ ট্রেন ধরতে পৌঁছেছিলেন নয়াদিল্লি রেল স্টেশনে। সঙ্গে ছিলেন আরো দুই নারী ও তিন শিশু।
বৃষ্টির জেরে স্টেশনের প্ল্যাটফর্মের বিভিন্ন জায়গায় পানি জমে যায়। জমা পানি থেকে বাঁচতেই মালপত্র নিয়ে সাক্ষী একটি বিদ্যুতের খুঁটি স্পর্শ করেন। সাক্ষীর জানা ছিল না, সেই খুঁটিরই একটি অংশে লেগে রয়েছে একটি ছেঁড়া ইলেক্ট্রিকের তার। সাক্ষী খুঁটি স্পর্শ করতেই বিদ্যুৎ স্পৃষ্ট হন। চিৎকারে ছুটে আসেন আশপাশের মানুষ। সাক্ষীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
.png)
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিদ্যুতের ছেড়া তার জড়িয়ে রয়েছে ঘাতক বিদ্যুতের খুঁটিতে। তা থেকেই দুর্ঘটনা। ঘটনার পরেই রেল এবং পুলিশ পৃথকভাবে তদন্ত শুরু করেছে।