ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লোভে পড়ে হীরার দামি আংটি চুরি করে খেসারত দিলেন নারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০৮, ৫ জুলাই ২০২৩
লোভে পড়ে হীরার দামি আংটি চুরি করে খেসারত দিলেন নারী
প্রতীকী ছবি

কথায় বলে, মনের ওপর সংযম রাখা সোজা নয়। নিজের না পাওয়াকে প্রশয় দিলেই তা অজান্তেই পরিণতি হয় খারাপ। যেমনটা হয়েছিল এক নারীর সঙ্গে। তিনি হীরার আংটি কেনার সামর্থ্য না থাকায় লোভে পড়ে চুরির পথ বেছে নেন। সেই আংটির দাম ছিল ৩০ লাখ ৭৯ হাজার টাকা। তবে ভয় ছিল পুলিশে ধরা পড়ে যাওয়ার। তাই চুরির হীরার আংটি ফেলে দেন কমোডে। যদিও শেষ রক্ষা হয়নি। কমোড থেকে উদ্ধার হয় চোরাই আংটি। চুরির দায়ে গ্রেফতার হন ঐ নারী।

ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের একটি পার্লারে। সেখানেই হেয়ার রিমুভাল করাতে গিয়েছিলেন এক নারী। তার হাতে ছিল দামি হীরার আংটি। সার্ভিস নেয়ার সময় নারীকে আংটি খুলে রাখতে বলেন পার্লারের এক কর্মী। সেই মতোই তিনি একটি বাক্সে আংটি খুলে রাখেন। এরপর পার্লারের কাজ মিটিয়ে বাড়ি ফেরার পরই তিনি খেয়াল করেন যে তার হাতের আংটি নেই। দেরি না করে পৌঁছে যান সেই পার্লারে আংটির সন্ধানে। কিন্তু অনেক খোঁজার পরও কোনো লাভ হয়নি। এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন।

নারীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই সংশ্লিষ্ট পার্লারে গিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। প্রাথমিকভাবে বহু খোঁজার পরও আংটি পাওয়া যায়নি। এরপর জেরা করতেই জানা যায়, পার্লারেরই এক নারীকর্মী ঐ আংটি চুরি করেছেন।

Advertisement

অভিযুক্ত পার্লার কর্মী জানান, তিনি আংটি চুরি করেছিলেন ঠিকই, ধরা পড়ার ভয়ে সেটি কমোডে ফেলে দিয়েছেন। এরপর প্লাম্বারের সাহায্যে শুরু হয় কমোডের সঙ্গে যুক্ত পাইপলাইনে হীরের আংটি খোঁজা। পাইপলাইন খুলে সেই আংটি উদ্ধার হয়। এরপর সেটি আংটির মালিকের হাতে তুলে দেয় পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: কালো হীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!