ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কৃষ্ণসাগরে শস্যচুক্তি নিয়ে যা বললেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৪, ৮ জুলাই ২০২৩
কৃষ্ণসাগরে শস্যচুক্তি নিয়ে যা বললেন এরদোগান
ছবি: সংগৃহীত

কৃষ্ণসাগর শস্যচুক্তির মেয়াদ ১৭ জুলাইয়ের পরও বাড়ানো হবে বলে আশাবাদী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। শনিবার সকালে ইস্তানবুলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তুর্কি নেতা।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা গত বছর ইস্তান্বুলে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছি। সেখানে জাতিসংঘের সঙ্গে যৌথভাবে কৃষ্ণসাগর দিয়ে শস্য সরবরাহ করিডর চুক্তি বিষয়ে ঐকমত্য হয়েছিল। আর এর অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে প্রয়োজনীয় তিন কোটি ৩০ লাখ টন খাদ্যশস্য পাঠানো হয়। আমরা চাই, শস্য চুক্তি মেয়াদ বাড়ানো হোক।

এরদোগান আশা করছেন, কৃষ্ণসাগর শস্যচুক্তির মেয়াদ কমপক্ষে তিন মাস বাড়ানো হবে। তবে এ ক্ষেত্রে সবচেয়ে ভালো বিকল্প পদক্ষেপ হবে আরও দুই বছরের জন্য এটি বলবৎ রাখা।

Advertisement

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমি আশা করি যে, শস্য করিডর চুক্তিটি ১৭ জুলাইয়ের পরও বাড়ানো হবে। চুক্তির মেয়াদ কমপক্ষে তিন মাসের জন্য বাড়ানো হবে। তবে আমরা এটি দুই বছর বাড়ানোর পক্ষে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!