ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনে কিন্ডারগার্টেনে ছুরি হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪, ১০ জুলাই ২০২৩
চীনে কিন্ডারগার্টেনে ছুরি হামলা, নিহত ৬
ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে ৬ জন নিহত হয়েছে । এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ২৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে করা হয়েছে। হামলার কারণ জানার অনুসন্ধান করছে। 

অবশ্য হামলায় হতাহতদের সম্পর্কে কোনো বিবরণ প্রকাশ করেনি পুলিশ। তবে এটিকে ‘ইচ্ছাকৃত হামলা’ বলে অভিহিত করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!