বেঙ্গালুরু পুলিশের ডিসিপি নর্থ ইস্ট লক্ষ্মী প্রসাদ জানান, এয়ারোনিক্স ইন্টারনেট কোম্পানির এমডি ফণীন্দ্র সুব্রক্ষ্মন্য ও সিইও বিনু কুমারকে তলোয়ার দিয়ে আঘাতের পর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। আর এ হত্যার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সাবেক কর্মী টিকটক স্টার জোকার ফেলিক্সের বিরুদ্ধে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এয়ারোনিক্স ইন্টারনেট কোম্পানিতে কাজ করার সময়ে ফেলিক্সের সঙ্গে এমডি ফণীন্দ্রর সম্পর্ক একেবারেই ভালো ছিল না। ফণীন্দ্রর উপর ক্ষোভ ছিল ফেলিক্সের। চাকরি হারানোর জেরেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন।
.png)
পুলিশ আরও জানিয়েছে, ফেলিক্সও একই রকম এয়ারোনিক্স কোম্পানি খুলেছে। তার ব্যবসায় যারা হস্তক্ষেপ করছে, ফেলিক্স নাকি তাদের সকলকেই খুনের পরিকল্পনা করছে।
প্রসঙ্গত, বেঙ্গালুরুর এই আইটি কোম্পানির বয়স মাত্র এক বছর। ২০২২ সালে তৈরি হয়েছে এয়ারোনিক্স ইন্টারনেট কোম্পানি।