[ আন্তর্জাতিক ]
ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান
ফাইল ফটো
আফগানিস্তানে ৪ দশমিক ৩ মাত্রার মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার দিবাগত রাতে দেশটির ফয়জাবাদের ১৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে ভূমিকম্প আঘাত হানে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সেন্টার এক টুইট বার্তায় জানিয়েছে, শুক্রবার রাত ১২টা ৪৯ মিনিটে ফয়জাবাদ থেকে ১৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠ থেকে ২১৫ কিলোমিটার নিচে।
এর আগে, গত ২৬ জুন ফয়জাবাদের দক্ষিণ-পূর্বে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভূমিকম্প
লিংক সফলভাবে কপি হয়েছে!