[ আন্তর্জাতিক ]
মাঝ আকাশে আপৎকালীন দরজা খোলার চেষ্টা, বিমান নামতেই অভিযুক্ত আটক
ফাইল ফটো
মাঝ আকাশে বিমানের আপৎকালীন দরজা খুলে ফেলা চেষ্টা করেছিলেন এক যাত্রী। এ অভিযোগে বেঙ্গালুরু বিমানবন্দরে বিমানটি অবতরণের পর ঐ যাত্রীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, প্যারিস থেকে বেঙ্গালুরুগামী এয়ার ফ্রান্সের বিমানে গত ১৫ জুলাই ঐ কাণ্ড হয়েছে। ভেঙ্কট মোহিত আচারি নামের ঐ যাত্রী মাতাল ছিলেন না। তাবে তার মানসিক সমস্যা রয়েছে। সে কারণে আপৎকালীন দরজার লক খোলার চেষ্টা করেছিলেন।
আরো জানা গেছে, বিমানের আপৎকালীন দরজার লক খোলার চেষ্টা দেখে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট দেন ঐ বিমানের কর্মীরা। সেই রিপোর্টের ভিত্তিতে বেঙ্গালুরু বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিমান
লিংক সফলভাবে কপি হয়েছে!