গত বুধবার (১৯ জুলাই) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ডাউনটাউনে এ ঘটনাটি ঘটে। মাটির নিচে আকস্মিক বিস্ফারণের আঘাতে এক পথচারীর মৃত্যু হয়। আহত হন অন্তত ৪৮ জন।
এলাকায় উদ্ধারকাজে নামা দমকলবাহিনী জানিয়েছে, এখনও পর্যন্ত একটি মরদেহ খুঁজে পেয়েছে তারা। দেহটি রাস্তার ধারে উল্টে পড়া একটি গাড়ির নিচে আটকে ছিল।
.png)
যদিও ওই বিস্ফোরণের কারণ কী, তা শুক্রবার পর্যন্ত নিশ্চিত করে জানাতে পারেনি জোহানেসবার্গ প্রশাসন। তবে প্রাথমিক তদন্তে অনুমান, মাটির তলা দিয়ে যাওয়া গ্যাসের পাইপলাইনে লিক হওয়ার জন্যও বিস্ফোরণ হয়ে থাকতে পারে।
আপাতত মাটির তলায় থাকা গ্যাসপাইপ থেকেই বিস্ফোরণ হয়েছে ধরে নিয়ে স্থানীয় প্রশাসন একটি বিশেষজ্ঞ দলের সাহায্যে পরীক্ষা করে দেখেছে, মাটির তলায় থাকা আরও একটি পাইপলাইনে কোনও রকম সমস্যা আছে কি না। বা সেখান থেকেও কোনও বিস্ফোরণের সম্ভাবনা আছে কি না।
ভিডিওটি দেখুন...
সূত্র: মিরর ইউকে, আনন্দবাজার