[ আন্তর্জাতিক ]
আফগানিস্তানে আকস্মিক বন্যায় ১২ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের মধ্যাঞ্চলে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো ৪০ জন। রোববার দেশটির এক সরকারি মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
জাবিহউল্লাহ মুজাহিদ বলেছেন, মেইদন ওয়ারদাক প্রদেশের দুর্যোগ কবলিত জালরেজ জেলায় জরুরি ত্রাণ পাঠানো হচ্ছে।
তিনি এক বিবৃতিতে বলেছেন, খুব দুঃখের সাথে আমরা খবর পেয়েছি যে বন্যায় আমাদের অন্তত ১২ জন নাগরিকের মৃত্যু হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরো ৪০ জন। এতে কিছু আর্থিক ক্ষতিও হয়েছে।
.png)
আফগানিস্তান এশিয়ান বর্ষা মৌসুমের পদচিহ্নের পশ্চিম প্রাান্তে অবস্থিত। তবে ভারী বৃষ্টিপাতের কারণে প্রয়াশই দেশটিতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!