ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউরোপে বিশেষ অভিযানে গ্রেফতার ৬২ মানবপাচারকারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৮, ২৪ জুলাই ২০২৩
ইউরোপে বিশেষ অভিযানে গ্রেফতার ৬২ মানবপাচারকারী
ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসসহ ইউরোপের ৫ দেশে অভিযান চালিয়ে ৬২ জন মানবপাচারকারীকে গ্রেফতার করেছেন ইউরোপীয় ইউনিয়নের আইনশৃঙ্খলা বাহিনী ইউরোপোল এবং আন্তর্জাতিক পুলিশ নেটওয়ার্ক ইন্টারপোলের সদস্যরা।

সোমবার আমস্টারডামে ইউরোপোলের সদর দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, গ্রেফতার এই পাচারকারীরা মূলত কিউবার অভিবাসন প্রত্যাশীদের ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের ব্যবস্থা করে দিত এবং এরা সবাই ইউরোপের একটি বড় মানবপাচারকারী চক্রের সদস্য।

ইউরোপের কোন কোন দেশে অভিযান চালানো হয়েছে, সে সম্পর্কে বিবৃতিতে কিছু জানায়নি ইউরোপোল; তবে বলা হয়েছে, কিউবার অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি বিশেষ ‘প্যাকেজ’ চালু করেছিল এই পাচারকারীরা। সেই অনুসারে প্রত্যেক অভিবাসনপ্রত্যাশীর কাছ থেকে ১০ লাখ ৮৬ হাজার ৯৫২ টাকা (৯ হাজার ৯৬৯ দশমিক ৩০ ডলার/ ৯ হাজার ইউরো) করে নেয়া হতো এবং তার বিনিময়ে ওই অভিবাসনপ্রত্যাশীদেরকে ইউরোপে আগমনের ব্যবস্থা ও বসাবাসের ভুয়া নথিপত্র সরবরাহ করা হতো।  

Advertisement

গত কয়েক বছরে এই বিশেষ ‘প্যাকেজের’ আওতায় ৫ হাজারেরও বেশি কিউবান অভিবাসনপ্রত্যাশীকে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসের ব্যবস্থা এই চক্রের সদস্যরা করে দিয়েছেন বলে সোমবারের বিবৃতিতে জানিয়েছে ইউরোপোল।

সাম্প্রতিক এই অভিযানে পাচারকারী দলের সদস্যদের গ্রেফতারের পাশাপাশি এই চক্রের ১৮টি রিয়েল এস্টেট সম্পত্তি, ৩৩টি যানবাহন এবং ১৪৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ইউরোপোল।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!