ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সোমালিয়ায় সেনা একাডেমিতে আত্মঘাতী হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৩, ২৫ জুলাই ২০২৩
সোমালিয়ায় সেনা একাডেমিতে আত্মঘাতী হামলায় নিহত ২০
সোমালিয়ায় আত্মঘাতী হামলা

সোমালিয়ার মোগাদিশুতে একটি সেনা একাডেমিতে আত্মঘাতী হামলা চালিয়েছে এক সন্ত্রাসী। এতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই সেনাবাহিনীর প্রতিনিধি।

সোমবার মোগাদিশুর জাল্লে সিয়াদ সেনা একাডেমিতে এই হামলা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, ঐ সন্ত্রাসী একাডেমির ভিতর ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনায় ২০ থেকে ৩০ জন নিহত হয়েছে ঘটনাস্থলেই। অন্তত ৬০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি আল কায়দার কাজ। ২০০৭ সাল থেকে তারা সোমালিয়ার সরকার উল্টে দেওয়ার চেষ্টা করছে। সেখানে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাইছে।

সোমালিয়ার সেনা মোহাম্মদ হাসান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পাশেই একটি সেনা ছাউনিতে ছিলাম। আওয়াজ শুনে ছুটে আসি। ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। ভয়াবহ দৃশ্য।

তিনি জানিয়েছেন, এখনো তদন্ত চলছে। কারা এর পিছনে তা স্পষ্ট করে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। সোমালিয়ার কোনো কোনো সংবাদমাধ্যম মৃতের সংখ্যা ৩০ বলতে শুরু করেছে। তবে প্রশাসন এখনো তা নিশ্চিত করেনি।

সংসদ সদস্য মোহাম্মদ ইব্রাহিম মোয়ালিমু জানিয়েছেন, যারা মারা গেছেন, তারা কেউ সাধারণ লোক নন। সবাই সেনাবাহিনীর প্রতিনিধি। যে কায়দায় তাদের মারা হয়েছে, তা ভয়াবহ।

পূর্ব আফ্রিকার অন্যতম সন্ত্রাসী দল আল শাবাব। তারা আল কায়দার একটি গোষ্ঠী। ২০০৭ সাল থেকে এই গোষ্ঠী সোমালিয়ার সরকার ফেলে দিয়ে নিজেদের সরকার সেখানে বসানোর চেষ্টা করছে। সেনা এবং বেসামরিক মানুষের ওপর তারা একাধিক আক্রমণ চালিয়েছে। তবে সেনাও তাদের কঠোরতম জবাব দিয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!