ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মাছের মুখে মানুষের মতো দাঁত, ধরা পড়লো বড়শিতে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৫, ২৫ জুলাই ২০২৩
মাছের মুখে মানুষের মতো দাঁত, ধরা পড়লো বড়শিতে
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা শহরে ১১ বছরের একটি ছেলের বড়শিতে ধরা মাছ নিয়ে হুলুস্থুল পড়ে গেছে। স্থানীয় একটি পুকুর থেকে মানুষের মতো দাঁতওয়ালা একটি অদ্ভুত মাছ ওঠে শিশু চার্লির বড়শিতে। এই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

চার্লির ধরা মাছটির ছবি ওকলাহোমার বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশ করা হয়।

ওকলাহোমার বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের তথ্যমতে, মাছটি পাকু প্রজাতিভুক্ত। পাকুর উৎসস্থল দক্ষিণ আমেরিকা। পাকু দেখতে অনেকটা পিরানহার মতো। শুধু তাই নয়, পাকুর সঙ্গে পিরানহার অনেক মিলও রয়েছে। একই ধরনের গঠন-আকৃতির কারণে পাকুকে প্রায়ই নিরামিষাশী পিরানহা বলা হয়। সাধারণত বাড়ির অ্যাকুয়ারিয়ামে পালনের জন্য এই মাছ বিক্রি করা হয়।

Advertisement

ওকলাহোমার বন্য প্রাণী সংরক্ষণ বিভাগ বলেছে, পাকু মাছ সাধারণত মানুষের জন্য ক্ষতিকর নয়। তবে তা স্থানীয় জলপরিবেশের জন্য ক্ষতিকারক হতে পারে। মাছটির দৈর্ঘ্য ৩ দশমিক ৫ ফুট পর্যন্ত হতে পারে। ওজন ৪৪ পাউন্ড পর্যন্ত হতে পারে।

ওকলাহোমার বন্য প্রাণী সংরক্ষণ বিভাগ বলেছে, এই মাছ বহিরাগত। তারা আক্রমণাত্মক প্রজাতির মাছ। এই মাছ স্থানীয় বাস্তুতন্ত্রের ক্ষতি করতে পারে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!