ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিপজ্জনক রিলস বানাতে গেলেন ঝরনায়, জলের তোড়ে করুণ পরিণতি (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১৭, ২৫ জুলাই ২০২৩
বিপজ্জনক রিলস বানাতে গেলেন ঝরনায়, জলের তোড়ে করুণ পরিণতি (ভিডিও)
ছবি: সংগৃহীত

অহরহ ঘটছে দুর্ঘটনা কিংবা মৃত্যু, তবু ঝুঁকি নিয়েই কেউ কেউ তুলছে সেলফি, তৈরি করে যাচ্ছে বিপজ্জনক রিলস। এবার রিলস বানাতে গিয়ে ভারতের কর্ণাটকে নিখোঁজ হয়েছেন এক যুবক। ইনস্টাগ্রামের জন্য রিলস বানাতে বিরাট জলপ্রপাতে একটি পাথরের ওপর দাঁড়িয়ে চলছিল ভিডিও রেকর্ডিং। হঠাৎ পা পিছলে ঝরনার পানিতে পড়ে গিয়ে ভেসে যান তিনি। মর্মান্তিক সেই দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

দেশটির পুলিশ জানিয়েছে, ২৩ বছর বয়সের ও যুবকের নাম শরত কুমার। শিবমোগ্গা জেলার ভদ্রাবতী এলাকায় তার বাড়ি। দেশটির শিবমোগ্গারই আরাশিনাগুন্ডির বিখ্যাত জলপ্রপাতে এই দুর্ঘটনাটি ঘটে। 

Advertisement

জানা যায়, বন্ধুকে নিয়ে ঝরনা দেখতে গিয়েছিলেন শরৎ। ইনস্টাগ্রামের জন্য রিলস বানানোর কথা ভাবেন। আর তাই তীব্র গতিতে বয়ে যাওয়া ঝরনার সামনে একটি পাথরের ওপরে দাঁড়ান। পিছনে দাড়িয়ে ভিডিও রেকর্ড করছিলেন বন্ধু। হঠাৎ ছন্দপতন।

পা পিছলে গেল শরতের। ঝরনার পানিতে পড়ে যান। চোখের নিমেষে পানির তোড়ে ভেসে যান। তাকে বাঁচানো সম্ভব হয়নি বন্ধুর পক্ষে। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এদিকে দুর্ঘটনার খবর পাওয়ামাত্র উদ্ধার কাজে নামে পুলিশ। তবে এখন পর্যন্ত কোনো হদিস মেলেনি। 

এর আগে গত নভেম্বরে কর্নাটকের বেলাগাভি জেলায় একটি ঝরনার কাছে সেলফি তোলার সময় পড়ে গিয়ে মৃত্যু হয় চার কিশোরীর। সেলফি তুলতে গিয়ে গত এক বছরে ট্রেনের ধাক্কায় একাধিক মৃত্যুর ঘটনার প্রমাণ মেলে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ভারত সেলফি
লিংক সফলভাবে কপি হয়েছে!