ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রেমে আপত্তি, মেয়েকে খুন করলেন মা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭, ২৬ জুলাই ২০২৩
প্রেমে আপত্তি, মেয়েকে খুন করলেন মা
ছবি: সংগৃহীত

মেয়ের সম্পর্ক নিয়ে ঘোর আপত্তি ছিল। কিন্তু মায়ের কথা পাত্তা দেয়নি মেয়ে। শেষ পর্যন্ত ‘অবাধ্য’ মেয়েকে খুন করে ফেললেন মা। আর সেই কাজে মাকে সাহায্য করল অন্য সন্তানেরা। পুলিশ মাকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে বিহারের সীতামারি জেলায়।

মেলওয়ার গ্রামে বাড়ি তাদের। মেয়ে রাগিনী একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে। তা বুঝতে পারেন মা। কিন্তু সম্পর্কে আপত্তি ছিল মায়ের। বার বার মেয়েকে বলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই শেষ পর্যন্ত মেয়েকেই খুন করলেন মা। দুই ছেলেকে সঙ্গে নিয়ে মা হত্যা করলেন নিজের মেয়েকে। তার পর প্রমাণ লোপাটে মেয়ের দেহ পুঁতে দিলেন বাড়ির পিছনের উঠোনে।

স্থানীয় বাসিন্দারা টের পেয়ে মহিলাকে প্রশ্ন করেন। অসংলগ্ন জবাব দেওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের জেরায় ভেঙে পড়ে দোষ কবুল করেন মা। জানান, তিনিই খুন করেছেন মেয়েকে। কারণ, বার বার বলা সত্ত্বেও প্রেমের সম্পর্ক ছেড়ে বেরোয়নি মেয়ে। এর পরেই মহিলাকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

পুলিশ বাড়ির পিছনের উঠোন খুঁড়ে রাগিনীর দেহ তুলে ময়নাতদন্তে পাঠিয়েছে। সেই রিপোর্ট পেলে কী ভাবে খুন তা পরিষ্কার হবে বলে মনে করছে পুলিশ। মহিলাকে গ্রেফতার করা গেলেও তাঁর দুই ছেলে এখনও পলাতক। তাঁদের সন্ধানে তল্লাশি চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!