ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৪০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়েও মোবাইল ফোনের কারণে বেঁচে গেলেন ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩০, ২৭ জুলাই ২০২৩
৪০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়েও মোবাইল ফোনের কারণে বেঁচে গেলেন ব্যক্তি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে উঁচু পাহাড় থেকে পড়ে গিয়েও সৌভাগ্যক্রমে সঙ্গে থাকা মোবাইল ফোনের কারণে বেঁচে গেছেন এক ব্যক্তি।

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, মাউন্ট উইলসন এলাকায় দুর্ঘটনাক্রমে একটি পাহাড়ি রাস্তা থেকে গাড়িসহ প্রায় ৪০০ ফুট নিচে পড়ে যায় লোকটি। পরে প্রযুক্তির মাধ্যমে তার জীবন রক্ষা হয়। পুলিশ তার ফোন থেকে একটি অ্যালার্ম পাওয়ার পরে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।

এলএ কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের সার্চ এবং রেসকিউ গ্রুপ লিডার মাইক লিউম বলেন, মাউন্ট উইলসন বরাবর একটি ঝোড়ো রাস্তার পাশে দুর্ঘটনাটি ঘটে। সাধারণত সেখান থেকে আমরা প্রায়ই কল পেয়ে থাকি।

Advertisement

তিনি বলেন, উদ্ধারকারীরা শুক্রবার রাত ১১টার দিকে দুর্ঘটনার বিষয়ে একটি রিপোর্ট পায়। ওই ব্যক্তির আইফোন-১৪ তে থাকা ‘ক্র্যাশ ডিটেকশন’ প্রোগ্রামের কারণে আমরা ঘটনাটি সম্পর্কে জানতে পারি।

আইফোন এবং অ্যাপল ঘড়িগুলোর একটি প্রোগ্রাম রয়েছে যেখানে ফোনগুলো আঘাত পেলে বা জোরে পড়ে গেলে তা স্বয়ংক্রিয়ভাবে কর্তৃপক্ষকে সতর্ক করতে একটি নোটিফিকেশন পাঠায়। এটি স্যাটেলাইটের মাধ্যমে ৯১১ নম্বরে একটি ক্র্যাশ রিপোর্ট পাঠায়। ফোনটি জিপিএস পজিশনিং ব্যবহার করে থেকে।

পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছানোর পর আমরা একজন ব্যক্তির চিৎকার শুনতে পাই এবং উদ্ধারকারীরা রাস্তার প্রায় ৪০০ ফুট নীচে তাকে শনাক্ত করতে সক্ষম হয়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!