[ আন্তর্জাতিক ]
নৌবহরে ৩০টি নতুন যুদ্ধজাহাজ যুক্ত করছে রাশিয়া
ভ্লাদিমির পুতিন - ফাইল ছবি
পশ্চিমা শক্তির সঙ্গে তাল মিলিয়ে ক্রমাগত নিজেদের যুদ্ধজাহাজ বাড়াচ্ছে রাশিয়া। এরই অংশ হিসেবে এবার নিজেদের নৌবহরে ৩০টি নতুন যুদ্ধজাহাজ যুক্ত করতে যাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তির এই দেশটি।
রোববার (৩০ জুলাই) রাশিয়ার নৌ-দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, চলতি বছরে নতুন ৩০টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ পাচ্ছে রুশ নৌবাহিনী।
পুতিন বলেন, আজ রাশিয়া আত্মবিশ্বাসের সঙ্গে ক্রমাগতভাবে তার নৌবাহিনীর শক্তি বাড়াচ্ছে। এ বছরই কয়েক ধরনের ৩০টি যুদ্ধজাহাজ রুশ নৌবহরে যুক্ত হচ্ছে।
.png)
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরুর পর কৃষ্ণসাগর ও আজভ সাগরে একাধিক রুশ জাহাজ ধ্বংসের খবর পাওয়া যায়। এর মধ্যে অন্যতম মস্কোভা।
নিজেদের ফ্ল্যাগশিপ জাহাজ বলে পরিচিত এই যুদ্ধজাহাজটি। গত বছর ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হওয়ার একপর্যায়ে ডুবে যায় এটি। শুধু যুদ্ধজাহাজই নয়, এই যুদ্ধে প্রচুর সেনা, ট্যাংক, হেলিকপ্টার হারিয়েছে মস্কো।
সূত্র: তাস নিউজ
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!