ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

টাইফুনও আটকাতে পারল না বিয়ে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯, ২ আগস্ট ২০২৩
টাইফুনও আটকাতে পারল না বিয়ে
ছবি: সংগৃহীত

ফিলিপাইনে টাইফুন ডকসুরির প্রভাবে দেখা দিয়েছে বন্যা। এমন পরিস্থিতির মধ্যেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছেন এক যুগল। তাদের বিয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায়, ঘটনাটি ফিলিপাইনের বুলাকান প্রদেশের মালোলস শহরের। টাইফুনের প্রভাবে ওই অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। এর মধ্যেই মালোলসের বারাসোয়াইন চার্চে বিয়ে সম্পন্ন হয়। ভিডিওতে দেখা যায়, বর-কনে বন্যার পানিতে হাঁটছেন। আর অতিথি ও পরিবারের সদস্যদের গামবুট এবং স্যান্ডেল পরে হেঁটে যেতে দেখা গেছে।

ফিলিপাইনের বুলাকান প্রদেশে টাইফুন ডকসুরির কারণে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত ও বন্যা হচ্ছে। এতে অনেক এলাকা প্লাবিত হয়েছে। এমনকি বিয়ের দিনেও বৃষ্টিপাত অব্যাহত ছিল।

Advertisement

তবুও কনে দিয়ানো ভিক্টোরিয়ানো এবং বর র‍্যানেল লাস্কার তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার সিদ্ধান্ত নেন। 

কনে দিয়ানো ভিক্টোরিয়ানো বলেন, ‘আমরা যেভাবেই হোক, বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’ বর র‍্যানেল বলেন, ‘আমরা জানি যে পরিস্থিতি অনুকূল না। তবে আমরা এই দিনটি নষ্ট করতে চাইনি।’

দিয়ানোর পরিবারের সদস্যরা বলেন, তাঁরা খুব খুশি যে বিয়ে সম্পন্ন করতে পেরেছেন। নবদম্পতিকে সমর্থন ও তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানান তাঁরা।

এদিকে এই যুগলকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। তাঁদের সাহস ও অধ্যবসায়ের প্রশংসা করেছেন। 

স্থানীয়ভাবে ইগয় নামে পরিচিত ঘূর্ণিঝড় ডকসুরি ও ঘূর্ণিঝড় ফ্যালকন  ফিলিপাইনে মৌসুমী বৃষ্টিপাত আরও বাড়িয়েছে। বুলাকান প্রদেশের অনেক অংশে সৃষ্টি হয়েছে বন্যা। 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!