ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনে প্রবল বর্ষণ, বন্যা-ভূমিধসে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৬, ৬ আগস্ট ২০২৩
চীনে প্রবল বর্ষণ, বন্যা-ভূমিধসে ১০ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

চীনের হেবেইয়ে প্রদেশে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা-ভূমিধসে ১০ জন মারা গেছেন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৮ জন।

রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চীনের রাজধানী বেইজিংয়ের সংলগ্ন প্রদেশ হেবেইয়ে প্রদেশে শুক্রবার রাত থেকে শনিবার সারাদিন বৃষ্টি হয়েছে। ভারী বর্ষণের ফলে বন্যা ও ভূমিধসে এ হতাহতের ঘটনা ঘটে।

বন্যায় হেবেইয়ে প্রদেশের অধিকাংশ এলাকা ডুবে গেছে। সড়কগুলো রীতিমতো নদীতে পরিণত হয়েছে। উদ্ধারকর্মীরা ১ কোটির বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেছে। যারা বাড়িঘর ছাড়েননি তাদেরকে নৌকার মাধ্যমে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে ‘লাল সতর্কসংকেত’ জারি করেছে।

Advertisement

দেশটির আবহাওয়া অফিস বলছে, শুধু রাজধানী বেইজিংয়েই গত সপ্তাহে বৃষ্টির পরিমাণ ১৪০ বছরের পুরনো রেকর্ড ভেঙেছে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!