ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

২৫ হাজার সেনা নিয়ে নাইজারে হামলার পরিকল্পনা ইকোওয়াসের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৯, ৯ আগস্ট ২০২৩
২৫ হাজার সেনা নিয়ে নাইজারে হামলার পরিকল্পনা ইকোওয়াসের
জনগণের সামনে নাইজারের সামরিক অভ্যুত্থানের নেতারা। ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের কাছে ক্ষমতা হস্তান্তর না করায় নাইজারে সামরিক হস্তক্ষেপের লক্ষ্যে ২৫ হাজার সেনা সমাবেশ করতে যাচ্ছে পশ্চিম আফ্রিকার ১৫ দেশের জোট ‘ইকোওয়াস’।

মোহাম্মদ বাজুমের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য গত রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ইকোওয়াস। এরই মধ্যে সে সময়সীমা পার হয়েছে। কিন্তু বাজুমকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া তো হয়নি বরং জান্তা সরকার দেশটির আকাশসীমা বিমান চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইকোওয়াস জোটের সেনাবাহিনীর প্রধানেরা ২৫ হাজার সেনা নিয়ে নাইজারে সামরিক হস্তক্ষেপে সম্মত হয়েছেন। এই জোটের বিভিন্ন দেশের সেনাদের নিয়ে ২৫ হাজারের যৌথ বাহিনী গড়ে তোলা হবে।

Advertisement

ফরাসি গণমাধ্যম জানিয়েছে, প্রয়োজনীয় ২৫ হাজার সেনার অর্ধেকেরও বেশি সেনেগাল, বেনিন ও আইভরি কোস্ট থেকেই সংগ্রহ করতে পারবে নাইজেরিয়া। বলা হচ্ছে, এই সামরিক আগ্রাসনে নাইজেরিয়া নেতৃত্ব দেবে।

তবে ইকোয়াসের হামলা পরিকল্পনার বিরোধিতা করে এক সময় জোটবাহিনীর কমান্ডার হিসেবে কাজ করা নাইজার সেনাপ্রধান চিয়ানির প্রতি সমর্থন জানিয়েছে দুই প্রতিবেশী মালি ও বুরকিনা ফাসো।

সূত্র: পার্সটুডে

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!