[ আন্তর্জাতিক ]
ইসরায়েলে নিখুঁত হামলার মহড়া চালালো ইরান
ছবি: সংগৃহীত
ইরানের সশস্ত্র বাহিনী দেশের উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশের কিয়াসার গ্রামে ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে। এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘মাকড়সার বাসা’। এখানে ‘মাকড়সার বাসা’-কে প্রতীকী অর্থে ইসরায়েলকে বোঝানো হয়েছে।
বুধবার (৯ আগস্ট) অনুষ্ঠিত এই মহড়ায় কিয়াসার গ্রামের বাসিন্দাদের পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি অতিথিও উপস্থিত ছিলেন। মহড়ায় কল্পিত ইহুদিবাদী ইসরায়েলকে টার্গেট করা হয়।
ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের কল্পিত লক্ষ্যবস্তুগুলোতে নিখুঁতভাবে আঘাত হানে। এই মহড়ায় গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
.png)
মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরাকি পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ'র সংস্কৃতি বিষয়ক উপ-প্রধান হাশিম আল-হায়দারি।
তিনি বলেন, শত্রুরা চায় ইরানের কাছে যাতে কোনো ক্ষেপণাস্ত্র না থাকে। কিন্তু ইরানের জনগণ মনে করে ক্ষেপণাস্ত্র শক্তি তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং প্রতিটি দেশ ও জাতির আত্মরক্ষার অধিকার রয়েছে।
সূত্র: ইরান প্রেস
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!