ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ট্রাফিক জ্যাম এড়াতে সাঁতরে ৩৬ কিলোমিটার পাড়ি দিলেন নারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৫, ১১ আগস্ট ২০২৩
ট্রাফিক জ্যাম এড়াতে সাঁতরে ৩৬ কিলোমিটার পাড়ি দিলেন নারী
সুচেতা দেব বর্মণ - ফাইল ছবি

রাস্তায় প্রচণ্ড ট্রাফিক জ্যামের কারণে সময়মতো গন্তব্যে যাওয়া যায় না। নষ্ট হয় অনেক সময়। এই জ্যাম থেকে বাঁচার উপায় বের করেছেন ভারতের এক নারী। তিনি নিজেও অবলম্বন করেছেন সেই পথ।

ভারতের ওই নারী একজন পেশাদার সাঁতারু, নাম সুচেতা দেব বর্মণ। সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিও প্রকাশ করেছেন তিনি। তাতে দেখা যায়, মুম্বাইয়ের জ্যাম থেকে বাঁচতে সাঁতার কেটে গন্তব্যে যাচ্ছেন তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বান্দ্রা-ওরলি সী লিংক থেকে গেটওয়ে অব ইন্ডিয়াতে যান নারী সাতারু সুচেতা দেব বর্মণ। এ পথের মোট দূরত্ব ৩৬ কিলোমিটার। এরই মধ্যে ভাইরাল হয়েছে তাঁর এই ভিডিও।

Advertisement

ভিডিও দেখার পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সবাই। কেউ কেউ বলছেন, মুম্বাইয়ের জ্যামের কথা বিবেচনা করলে, এটি হতে পারে সহজ সমাধান। একজন বলছেন, সবাইকে এই পথ অবলম্বন করা উচিত।

তবে আরব সাগরের ওই পানি দূষিত বলে দাবি করেন একজন। তিনি বলেন, এই পানিতে সাঁতার কাটলে স্বাস্থ্যঝুঁকি রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!