ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে বাড়িতে বিস্ফোরণ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০৫, ১৩ আগস্ট ২০২৩
যুক্তরাষ্ট্রে বাড়িতে বিস্ফোরণ, নিহত ৪
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য পেনসিলভেনিয়ার একটি বাড়িতে বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

শনিবার (১২ আগস্ট) স্থানীয় সময় সকালে অ্যালেঘেনি কাউন্টির পিটসবার্গ শহরের কাছে বিস্ফোরণটি ঘটে।

কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণে তিনটি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এছাড়া অন্তত ১২টি স্থাপনা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

অ্যালেঘেনি কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, অনেকে চাপা পড়ে থাকতে পারেন। তাদের খুঁজে বের করতে কাজ করছে দমকলকর্মীরা।

পরবর্তীতে এ ঘটনায় চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে তারা বলেছেন, তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা স্থিতিশীল, একজন আশঙ্কাজনক।

বিস্ফোরণের বিষয়ে বিস্তারিত জানাননি কর্মকর্তারা।  

সূত্র: এবিসি নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!