ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মিয়ানমারে জেড পাথরের খনিতে ভূমিধস, নিখোঁজ ৩০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪০, ১৪ আগস্ট ২০২৩
মিয়ানমারে জেড পাথরের খনিতে ভূমিধস, নিখোঁজ ৩০
ছবি: সংগৃহীত

উত্তর মিয়ানমারের জেড পাথরের খনিতে ভূমিধসে ৩০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছে। ভূমিধসে নিখোঁজদের সন্ধানে চলছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান। ঘটনাস্থলে উপস্থিত একজন উদ্ধারকারী কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। মিয়ানমারের এই জেড পাথর উত্তোলন এক বিশাল ব্যবসা।

ঘটনাটি ঘটেছে মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ৯৫০ কিলোমিটার (৬০০ মাইল) উত্তরে কাচিন রাজ্য এইচপাকান্তে। এটি একটি প্রত্যন্ত পাহাড়ী শহর। এই অঞ্চলটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে লাভজনক জেড পাথরের খনিগুলোর কেন্দ্রস্থল।

স্থানীয় উদ্ধারকারী দলের নেতা বলেছেন, ৩০ জনেরও বেশি খনি শ্রমিক ভূমিধসের কারণে হ্রদে ভেসে যায়। শ্রমিকরা সেখানে খননের কাজ করছিলেন। গ্রামের কাছাকাছি খনিগুলো থেকে মাটি এবং ধ্বংসাবশেষ ৩০৪ মিটার (প্রায় ১০০০ফুট) পাহাড়ের নিচে একটি হ্রদে গিয়ে পড়ে। ওই সময় পথে খনি শ্রমিকদের আঘাত করে।

Advertisement

উদ্ধারকারী দলের ওই নেতা সেনাবাহিনী হাতে গ্রেফতারের ভয়ে নিজের নাম প্রকাশ করেননি। 

জানা গেছে, দুর্ঘটনায় ৩৪ জন নিখোঁজ হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন এবং স্থানীয় উদ্ধারকারী দল হ্রদে অনুসন্ধান চালাচ্ছে বলে জানিয়েছেন। এ ঘটনায় ৮ খনি শ্রমিক আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজন খনি শ্রমিক তার নাম প্রকাশ না করে জানিয়েছে, তার তিনজন সহকর্মী ভূমিধসে হ্রদে তলিয়ে গেছে। নিহতদের অধিকাংশই পুরুষ।

ভুক্তভোগীরা সাধারণত স্বাধীন খনি শ্রমিক। তারা খনির পাশেই মাটির বিশাল ঢিবির কাছে বসবাস করেন।

উল্লেখ্য, ২০২০ সালের জুলাইতে একই এলাকায় ভূমিধসে কমপক্ষে ১৬২ জন মারা গিয়েছিল।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!