ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নাইজারে তুমুল লড়াই, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৩, ১৪ আগস্ট ২০২৩
নাইজারে তুমুল লড়াই, নিহত ১৬
ছবি: সংগৃহীত

নাইজারের পশ্চিমাঞ্চলে তুমুল লড়াইয়ে ছয় সেনাসহ ১৬ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে নাইজারের ন্যাশনাল গার্ড হাই কমান্ড জানিয়েছে, রোববার দেশটির পশ্চিমাঞ্চলীয় সানাম শহরের কাছে সন্দেহভাজন জঙ্গিরা মোটরসাইকেলে এসে সেনাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সেনারা পাল্টা জবাব দিলে দুইপক্ষের মধ্যে তুমুল লড়াই বেধে যায়। এ ঘটনায় ৬ সেনা ও ১০ সন্ত্রাসী নিহত হয়েছে।

সানামের অবস্থান এমন একটি এলাকায় যেখানে নাইজার সীমান্তের সঙ্গে মালি ও বুরকিনা ফাসোর সীমান্ত মিলেছে। আর এ অঞ্চলে জঙ্গি হামলা খুব সাধারণ ঘটনা। এর আগে একই এলাকায় গত ৯ আগস্ট জঙ্গি হামলায় পাঁচ সেনা নিহত হয়। 

Advertisement

উল্লেখ্য, গত ২৬ জুলাই এক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মোহাম্মেদ বাজাউমকে ক্ষমতাচ্যুত করে দেশটির শাসন ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!