প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে হেরে যাওয়ায় ভোটের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার স্থানীয় সময় রাতে অঙ্গরাজ্যটির ফালটন কাউন্টির গ্র্যান্ড জুরি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে ৪১টি অভিযোগ আনেন।
.png)
এতে আরো বলা হয়, এই অভিযোগের মাধ্যমে চলতি বছর ট্রাম্প চতুর্থবারের মতো ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেন। তবে, তিনি প্রতিটি অভিযোগই অস্বীকার করেছেন।