ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মধ্য আকাশে উড়োজাহাজ উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪৭, ১৫ আগস্ট ২০২৩
মধ্য আকাশে উড়োজাহাজ উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন যাত্রী
ছবি: সংগৃহীত

মধ্য আকাশে উড়োজাহাজ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি ব্যক্তি।

সোমবার (১৪ আগস্ট) অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়াগামী একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ১২২ বিমানটি ১৯৯ জন যাত্রী ও ১২ ক্রু নিয়ে সিডনি বিমানবন্দর ছাড়ার তিন ঘণ্টা পর অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আবারও ওই বিমানবন্দরে এসে পড়ে। এ ঘটনার পর অভ্যন্তরীণ অনেক ফ্লাইট বাতিল করা হয়। তবে এ সময় আন্তর্জাতিক কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।

Advertisement

এক বিবৃতিতে মালয়েশিয়ার উড়োজাহাজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ফ্লাইটের ক্যাপ্টেন সিডনিতে ফেরার সিদ্ধান্ত নেন।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম নাইন নিউজের প্রতিবেদনে বলা হয়, এক ব্যক্তি মধ্য আকাশে একটি ব্যাগপ্যাক দেখিয়ে উড়োজাহজটি উড়িয়ে দেওয়ার হুমকি দেন। তবে পরে তল্লাশি চালিয়ে ওই ব্যাগে কোনো বিস্ফোরণ দ্রব্য পাওয়া যায়নি।

এ নিয়ে এক বিবৃতিতে অস্ট্রেলিয়া পুলিশের পক্ষ থেকে বলা হয়, এ ঘটনায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অবতরণের তিন ঘণ্টা পর যাত্রীদের উড়োজাহাজটি থেকে নামানো হয়।

মালয়েশিয়া এয়ারলাইনস জানায়, উড়োজাহাজটির যাত্রীদের আরেকটি ফ্লাইটে করে মালয়েশিয়া পৌঁছে দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!