[ আন্তর্জাতিক ]
লিবিয়ায় সংঘর্ষে নিহত বেড়ে ৫৫
ছবি: সংগৃহীত
লিবিয়ার রাজধানী ত্রিপলিতে সোমবার ও মঙ্গলবার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৪৬ জন। ত্রিপোলির ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টারের মুখপাত্র এ তথ্য জানান।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দুই দিনের এই সংঘর্ষে শত শত পরিবারকে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে সরিয়ে নেয়া হয়েছে।
২০১১ সালে মুয়াম্মার আল গাদ্দাফি উৎখাত হওয়ার পর থেকে দেশটির ক্ষমতা নিয়ে কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর মাঝে লড়াই চলছে। তাদের মধ্যে প্রভাবশালী দুই দল ৪শ’ ৪৪-ব্রিগেড এবং স্পেশাল ডিটারেন্স ফোর্স।
.png)
সাম্প্রতিক সময়ে তুলনামূলক স্থিতিশীল হয়ে ওঠায় দেশটিতে চলতি বছর নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আশা প্রকাশ করেছিল জাতিসংঘ।
সর্বশেষ এই সংঘাতের কারণে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো আহ্বান জানিয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!