ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হিমাচল প্রদেশের ১৭ হাজার স্থানে ভূমিধসের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৭, ১৯ আগস্ট ২০২৩
হিমাচল প্রদেশের ১৭ হাজার স্থানে ভূমিধসের শঙ্কা
হিমাচলে ভূমিধস। ছবি: সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশের ১৭ হাজারটি স্থান রয়েছে যেখানে ভূমিধসের আশঙ্কা রয়েছে এবং এর মধ্যে এক হাজার ৩৫৭টি স্থান শুধুমাত্র সিমলায় রয়েছে বলে এক রিপোর্টে জানিয়েছে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া।

মূলত বৃষ্টিতে ক্রমাগত নরম হচ্ছে ওই সব অঞ্চলের মাটি। এতে রাস্তা ও ঘরবাড়ি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে ভূমি ধসের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করতে এবং সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা ক্ষমতা ও সতর্কতা ব্যবস্থা উন্নত করার নির্দেশনা দিয়েছে দেশটির রাজ্য সরকার। 

সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ করা হলেও এখনও অনেক এলাকা রয়েছে যেখানে বড় ধরনের বিপদ রয়েছে।

Advertisement

সিমলায় সার্কুলার রোডের মূল এলাকার অনেক এলাকা ঝুকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে যার ফলে প্রশাসন নিজেই এসব স্থানকে বিপজ্জনক এলাকা হিসেবে ঘোষণা করেছে।

সম্প্রতি, শিমলার কৃষ্ণ নগর এলাকায় একটি বিপজ্জনক ভূমিধস হয়। এখানে একটি ভবনের উপর একটি গাছ পড়ে। এর পর ভবনটি ধসে পড়ে। একইভাবে, সোমবার সামার হিল এলাকার শিব মন্দির ভূমিধসের কবলে পড়ে। এখানে এখনও উদ্ধারকাজ চলছে। অনেক মৃতদেহ সরিয়ে নেওয়া হয়েছে, এখনো মৃতদেহের সন্ধান চলছে।

সিমলার সার্কুলার রোডের মূল এলাকার অনেক এলাকা ঝুকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে যার ফলে প্রশাসন নিজেই এসব স্থানকে বিপজ্জনক এলাকা হিসেবে ঘোষণা করেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!