রোববার (২০ আগস্ট) রুশ মহাকাশ সংস্থা রসকসমস এই খবর জানিয়েছে।
সংস্থাটি জানায়, মনুষ্যবিহীন লুনা-২৫ যানটি চাঁদের দক্ষিণ মেরুর নরম স্থানে অবতরণের প্রস্তুতি নিচ্ছিলো। শনিবার ১৯ আগস্ট বিকাল ২টা ৫৭ মিনিটে লুনা-২৫-এর সঙ্গে যোগাযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। একটি অপ্রত্যাশিত কক্ষপথে চলে যায় চন্দ্রযানটি। পরে চন্দ্রপৃষ্ঠের সঙ্গে সংঘর্ষে ধ্বংস হয়ে যায়।
.png)
এর আগে রসকসমস জানিয়েছিল, প্রাক-অবতরণ কক্ষপথে প্রবেশের সময় লুনা-২৫ জরুরি পরিস্থিতির সম্মুখীন হয়। কী ধরনের জরুরি অবস্থা সৃষ্টি হয়েছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি সংস্থাটি।
প্রায় ৫০ বছরের মধ্যে রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান ছিল এটি। দক্ষিণ মেরুতে আগে কোনও দেশের চন্দ্রযান যেতে পারেনি। তবে যুক্তরাষ্ট্র ও চীনের চন্দ্রযানের চাঁদের নরম অংশে অবতরণের রেকর্ড রয়েছে। রাশিয়ার মহাকাশযানটি আগামী সোমবার চাঁদের বুকে অবতরণের কথা ছিল। কিন্তু তার আগেই দুর্ঘটনার খবর এলো।
অবশ্য গত জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রসকসমস প্রধান ইউরিবরিসভ জানিয়েছিলেন, এই অভিযান খুব সহজ হবে না। অনেকটা ঝুঁকিপূর্ণ।
সূত্র: বিবিসি