ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে এক্সপ্রেসওয়েতে কন্টেইনার উল্টে দুর্ঘটনা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১১, ২১ আগস্ট ২০২৩
ভারতে এক্সপ্রেসওয়েতে কন্টেইনার উল্টে দুর্ঘটনা, নিহত ২
ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে একটি কন্টেইনার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আরো পাঁচটি গাড়িকে ধাক্কা দিয়েছে।

সোমবার (২১ আগস্ট) সকালে মহারাষ্ট্রের রায়গড় জেলায় ঘটা এই দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো চারজন।

পুলিশ সূত্রে খবর, খোপোলি এলাকায় সকাল ৯টা নাগাদ দুর্ঘটনা ঘটে। কন্টেইনারটি পুনে থেকে মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। তীব্র গতিতে যাচ্ছিল কন্টেইনারটি। সেই কারণেই নিয়ন্ত্রণ হারান চালক। দুর্ঘটনার ফলে উল্টে যায় কন্টেইনারটি। ওই সময় রাস্তার উল্টো দিক থেকে আসা পাঁচটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে কন্টেইনারটির।

Advertisement

নিহতদের মধ্যে এক নারীও রয়েছেন। আহত চার জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনার কারণে ওই এলাকায় এক্সপ্রেসওয়েতে যান চলাচাল বিঘ্নিত হয়।

এর আগেও মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০২০ সালে এই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিনেত্রী শাবান আজমি এবং তার স্বামী গীতিকার জাভেদ আখতার।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!