ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে কেবল কার দুর্ঘটনা: আটকে যাওয়া ৫ শিশু উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:২৮, ২৩ আগস্ট ২০২৩
পাকিস্তানে কেবল কার দুর্ঘটনা: আটকে যাওয়া ৫ শিশু উদ্ধার
ছবি- সংগৃহীত

পাকিস্তানে কেবল কারের দড়ি ছিঁড়ে প্রায় ৯০০ ফুট ওপরে আটকা পড়ে শিশুসহ ৮ আরোহী। তাদের মধ্যে পাঁচজন শিশুকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। বাকিদের উদ্ধারে এখনও অভিযান চলছে।

মঙ্গলবার রাতে পাকিস্তান সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে কেবল কারে আটকা পড়া আট আরোহীর মধ্যে পাঁজনকে উদ্ধার করা হয়েছে। যাদের সবাই শিশু। সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে তাদের উদ্ধার করা হয়েছে। তবে সন্ধ্যা নেমে রাত ঘনিয়ে আসায় হেলিকপ্টারের ব্যবহার বন্ধ করে দেওয়া হয়।   

Advertisement

ঝুঁকিপূর্ণ এই অভিযানে বড় বাধা ঝোড়ো হাওয়া। তাছাড়া এরই মধ্যে সেখানে সন্ধ্যা হয়ে গেছে। এমন পরিস্থিতিতে বাকিদের নিরাপদে উদ্ধার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে ৮টার মধ্যে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাট্টাগ্রামে দুর্ঘটনার কবলে পড়ে ওই কেবল কার। দুটি দড়ি ছিঁড়ে গেলে সমুদ্রপৃষ্ঠ থেকে অন্তত ৯০০ ফুট ওপরে আটকা পড়ে সেটি। এসময় কেবল কারটির ভেতরে ছিল ছয় শিশু শিক্ষার্থীসহ আট আরোহী।

দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে, আটকা পড়া শিশুদের বয়স ১০ থেকে ১৫ বছর। অন্য এক আরোহী হৃদযন্ত্রের সমস্যার কারণে জ্ঞান হারিয়েছেন।

আল্লাইয়ের সহকারী কমিশনার জাওয়াদ হোসেন জানিয়েছেন, রেসকিউ ১১২২ টিম কেবল কারটির নিচে জাল বিছিয়ে দেওয়ার চেষ্টা করছে।

সহকারী কমিশনার জানিয়েছেন, দুর্গম এলাকাটিতে কোনো সেতু বা সড়ক না থাকায় নদী পার হতে ক্যাবল কার ব্যবহার করা হতো। এর দু’পাশে বিশাল বিশাল পাহাড় ও নিচ দিয়ে বয়ে গেছে ঝাংরি নদী।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ঘটনাস্থলে স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি) কমান্ডোদের মোতায়েন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: পাকিস্তান
লিংক সফলভাবে কপি হয়েছে!