ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ব্রিকসের নতুন ছয় সদস্যের নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৭, ২৪ আগস্ট ২০২৩
ব্রিকসের নতুন ছয় সদস্যের নাম ঘোষণা
ছবি: সংগৃহীত

ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত বৈশ্বিক জোট ব্রিকসে নতুন ছয়টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ তথ্য জানিয়েছেন। নতুন পূর্ণ সদস্য হতে যাওয়া এই ছয়টি দেশ হলো- সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, আর্জেন্টিনা ও ইথিওপিয়া। ২০২৪ সালের ১ জানুয়ারি এ দেশগুলো ব্রিকসে আনুষ্ঠানিকভাবে যোগদান করবে।

বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট হলো ব্রিকস। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও সাউথ আফ্রিকার আদ্যক্ষরে এর নামকরণ। ২০১০ সালে সাউথ আফ্রিকা যোগ দেওয়ার আগে এটি ব্রিক নামে পরিচিত ছিল, যা ২০০১ সালে যাত্রা শুরু করে। এর সদর দফতর চীনের সাংহাইয়ে।

Advertisement

এবার ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা। এ সম্মেলনের আগে জোটে সদস্য বাড়ানো নিয়ে ব্রিকসের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে এ নিয়ে একমত হন জোটটির নেতারা। ব্রিকস সম্মেলনে এবার যোগ দিয়েছেন বিশ্বের ৫০টি দেশের প্রধান। 

২০৫০ সাল নাগাদ বিশ্ব অর্থনীতিতে আধিপত্য বিস্তারের লক্ষ্যে গঠিত এই জোটের লক্ষ্য- বিশ্বশান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও সহযোগিতা। এছাড়া মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চায় ব্রিকস।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ/আরএইচ/মাহাদী/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!