বুধবার মধ্যরাতে তেলেঙ্গনার সিদ্দিপেত জেলার বান্দা মাইলারাম গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় নিহত নারীর মেয়ে থানায় মামলা করেছেন। পরে তার ছেলেসহ আরো এক আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে। তারা অপরাধ স্বীকার করেছেন।
.png)
পুলিশ আরো জানায়, বিয়ের জন্য পাত্রী খুঁজে না দেওয়ায় ঐ নারীকে ইট দিয়ে আঘাত করে মেরে ফেলেছে তার ছেলে। পরে পুলিশকে বিভ্রান্ত করার জন্য মরদেহের গলা ও পা কাটা হয়।