ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নাগরিকদের দেশে ফেরাতে সীমান্ত খুললো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৫১, ২৭ আগস্ট ২০২৩
নাগরিকদের দেশে ফেরাতে সীমান্ত খুললো উত্তর কোরিয়া
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া বিদেশে বসবাসরত তার নাগরিকদের জন্যে সীমান্ত পুনরায় খুলে দিয়েছে। মহামারি করোনার কারণে দেশটি তার সীমান্ত বন্ধ করে দিয়েছিল। এখন বিদেশে বসবাসরত উত্তর কোরিয়ার নাগরিকেরা পুনরায় দেশে প্রবেশ করতে পারবে।

রোববার সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, স্টেট ইমার্জেন্সি প্রিভেনশন হেডকোয়াটার্স এর ঘোষণায় বিদেশে থাকা নাগরিকদের দেশে ফেরার অনুমতি দেয়া হয়েছে বলে জানানো হয়েছে। যারা ফিরে আসবে তাদের কোয়ারেন্টাইন ওয়ার্ডে এক সপ্তাহের মেডিক্যাল অবজারভেশনে রাখা হবে।

জানা গেছে, গত চার সপ্তাহে আবারো সারা বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বেড়ে গিয়েছে। তাই বাড়তি সতর্কতা অবলম্বনে দেশে ফেরত আসা নাগরিকদের কোয়ারেন্টাইনে থাকতে কঠোর নির্দেশনা দিয়েছে স্টেট ইমার্জেন্সি এপিডেমিক প্রিভেনশান হেডকোয়াটার্স। 

Advertisement

এর আগে, করোনা মহামারির প্রকোপ ঠেকাতে যেসব দেশ শুরুতেই সীমান্ত বন্ধ করে দিয়েছিল, উত্তর কোরিয়া তাদের অন্যতম। ২০২০ সালের ২৩ জানুয়ারি থেকে বিদেশে অবস্থানরত নাগরিক ও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটি। বাতিল করা হয়েছিল সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট। 

সীমান্তে কড়াকড়ির ফলে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বাকি পৃথিবী থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল উত্তর কোরিয়া। সীমান্ত বিধিনিষেধ শিথিল করে ২০২৩ সালে দেশকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা করছে কিম প্রশাসন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!