ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নিজের বেতন বাড়ানোর দাবি পাকিস্তানের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০১, ৩০ আগস্ট ২০২৩
নিজের বেতন বাড়ানোর দাবি পাকিস্তানের প্রেসিডেন্টের
ছবি: সংগৃহীত

পাকিস্তানে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেই নিজের বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। সরকারি নথি অনুযায়ী, ২০২১ সালের ১ জুলাই থেকে কার্যকর ও ২০২৩ সালের ১ জুলাই থেকে কার্যকর অর্থাৎ এই দুই ধাপে বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, প্রেসিডেন্ট আরিফ আলভি বর্তমানে ৮ লাখ ৪৬ হাজার ৫৫০ রুপি বেতন পান। তবে তিনি দুই ধাপে বেতন বাড়িয়ে ২০২১ সালের জুলাই থেকে মাসে ১০ লাখ ২৪ হাজার ৩২৫ রুপি এবং ২০২৩ সালের জুলাই থেকে প্রতিমাসে ১২ লাখ ২৯ হাজার ১৯০ রুপি করার দাবি জানিয়েছেন।

চলতি মাসের শুরুর দিকে পাক প্রেসিডেন্ট তার সামরিক সচিবের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিবের কাছে একটি চিঠি দিয়েছেন। এতে বেতন বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে।

Advertisement

প্রেসিডেন্টের বেতন বাড়ানোর বিষয়টি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে ধারণা করা হচ্ছে। আর এই দাবি কার্যকর হলে আরিফ আলভি ২০২১ সালের জুলাই ও ২০২৩ সালের জুলাই থেকে বর্ধিত বকেয়া বেতনের অর্থও পাবেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!