ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১২, ৪ সেপ্টেম্বর ২০২৩
পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
হেলিকপ্টার - ফাইল ছবি

পাকিস্তানে একটি হেলিকপ্টার বিধ্বস্তে দেশটির নৌবাহিনীর দুই কর্মকর্তা ও এক সৈন্য নিহত হয়েছেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) বেলুচিস্তান প্রদেশের গোয়াদর শহরে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন।

এক বিবৃতিতে মুখপাত্র বলেছেন, হেলিকপ্টারটি গোয়াদরে প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়েছে।

Advertisement

তিনি বলেছেন, সম্ভাব্য কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাকিস্তান নৌবাহিনীর দুই কর্মকর্তা ও এক সৈন্য প্রাণ হারিয়েছেন।

হেলিকপ্টার বিধ্বস্তের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ সহ-সভাপতি মরিয়ম নওয়াজ হেলিকপ্টার বিধ্বস্তে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি নিহত সেনা কর্মকর্তাদের আত্মার শান্তি কামনা করেছেন।

এছাড়া দেশটির জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফও নিহতদের প্রতি শোক প্রকাশ ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সূত্র: ডন নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!