ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যাত্রীর ডায়রিয়ায় উড়োজাহাজের ইউটার্ন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০২, ৫ সেপ্টেম্বর ২০২৩
যাত্রীর ডায়রিয়ায় উড়োজাহাজের ইউটার্ন
যুক্তরাষ্ট্রের ডেলটা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। । ছবি: সংগৃহীত

যাত্রীর ডায়রিয়া হওয়ায় দুই ঘণ্টা চলার পর ইউটার্ন করলো এক উড়োজাহাজ। এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে স্পেনের বার্সেলোনাগামী ডেলটা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। 

এ ঘটনার সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলট কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা হয়েছে। 

এতে পাইলটদের বলতে শোনা যায়, আমাদের একজন যাত্রী রয়েছে যার ডায়রিয়া হয়েছে। যাত্রীরা আমরা আটলান্টায় ফিরে আসি।

Advertisement

তবে ডায়রিয়ায় আক্রান্ত ওই রোগীর জানা যায়নি। ইউটার্ন নিয়ে আটলান্টা পৌঁছানোর পর উড়োজাহাজের বাকি যাত্রীদের আরেকটি ফ্লাইটে উঠিয়ে দেওয়া হয়। এই ফ্লাইটে ওই অসুস্থ যাত্রীও ছিলেন কি না তা জানা যায়নি। এ পুরো ঘটনায় যাত্রীদের প্রায় ৮ ঘণ্টা সময় নষ্ট হয়। 
 
এ ঘটনাটি নিশ্চিত করেছে গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছেন ডেল্টা এয়ারলাইনসের কর্মকর্তারা তবে পুরো ঘটনার বিস্তারিত কিছু জানায়নি যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন সংস্থাটি।

এক বিবৃতিতে ডেলটা এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়, উড়োজাহাজটিকে পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করা হয়েছে। গ্রাহকদের তাদের চূড়ান্ত গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করেছি।  গ্রাহকদের সুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!