ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মিয়ানমারে ফটো সাংবাদিকের ২০ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩৮, ৬ সেপ্টেম্বর ২০২৩
মিয়ানমারে ফটো সাংবাদিকের ২০ বছরের জেল
সাই জ্য থাই। ছবি: সংগৃহীত

মিয়ানমারে সাই জ্য থাই নামের এক ফটো সাংবাদিককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এর মাধ্যমে ২০২১ সালের অভ্যুত্থানের পর দেশটিতে প্রথম কোরো গণমাধ্যমকর্মী এত দীর্ঘমেয়াদি সাজা পেলেন।

বুধবার তাকে এ দণ্ডাদেশ দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রয়টার্স জানায়, গত মে মাসের শেষের দিকে রাখাইনে ঘূর্ণিঝড় মোচার ক্ষয়ক্ষতি নিয়ে খবর প্রকাশ করেছিলেন সাই জ্য থাই। সে সময় তাকে গ্রেফতার করা হয়েছিল। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ স্পষ্ট নয়।

Advertisement

প্রাথমিকভাবে তাকে চারটি ভিন্ন আইনের অধীনে আইনি পদক্ষেপের মুখোমুখি করা হয়, যার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইন এবং মিয়ানমার দণ্ডবিধির ৫০৫-এ ধারা অন্তর্ভুক্ত ছিল।

মিয়ানমার নাওয়ে ফটোসাংবাদিক হিসেবে কাজ করেন সাই জ্য থাই। সংবাদমাধ্যমটি এক বিবৃতিতে বলেছে, সামরিক পরিষদ সাই জ্য থাইকে ইনসিন কারাগারের ভেতর পরিচালিত আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই সাজা দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!