ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাতের আঁধারে কিয়েভে ব্যাপক ড্রোন হামলা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৬, ১০ সেপ্টেম্বর ২০২৩
রাতের আঁধারে কিয়েভে ব্যাপক ড্রোন হামলা রাশিয়ার
ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রোববার ভোরে কয়েক দফায় ড্রোন হামলা হয়েছে। সকালে এক টেলিগ্রাম বার্তায় কিয়েভ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস জানিয়েছে, ৪০ মিনিটের ব্যবধানে অন্তত ছয়টি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। তবে বিবিসির খবরে বলা হয়েছে ১০টি ড্রোন বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইউরোপীয়দের দেয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব হামলার বেশির ভাগই প্রতিহত করার দাবি করেছে ইউক্রেন। পাশাপাশি, ভোরে কিয়েভসহ ইউক্রেনের আশপাশের আরও কয়েকটি শহরে সাইরেন বাজতে শোনা গেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: রাশিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!