সুদানে বিমান হামলা, নিহত ৩০
সুদানের রাজধানী খার্তুমের দক্ষিণে একটি প্রতিবেশী এলাকায় বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকেই।
স্থানীয় প্রতিরোধ কমিটি বলেছে, সকাল সোয়া ৭টায় সামরিক বিমান ক্যুরো বাজার এলাকায় বোমাবর্ষণ করে’ প্রাথমিকভাবে ১১ জন নিহত হওয়ার খবর দিলেও হামলার তিন ঘণ্টা পর তারা জানায়, ক্যুরো বাজারে গণহত্যার শিকারের সংখ্যা বেড়ে ৩০ হয়েছে। এছাড়া নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে কমিটি।
তবে প্রকৃত মৃতের সংখ্যা আরো অনেক বেশি বলে অনুমান করা হচ্ছে। কারণ হতাহতদের মধ্যে অনেকেই হাসপাতাল বা মর্গে পৌঁছয়নি।
.png)
এদিকে অনেক এলাকায় প্রবেশাধিকার সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং যুদ্ধরত পক্ষগুলো তাদের ক্ষয়ক্ষতি ঘোষণা করেনি। প্রায় পাঁচ মাস কোনো পক্ষই নিষ্পত্তিমূলক সুবিধা নিতে পারেনি।
একদিকে সশস্ত্র বাহিনী খার্তুমের আকাশ নিয়ন্ত্রণ করে, অন্যদিকে আরএসএফ যোদ্ধারা শহরের রাস্তায় আধিপত্য বজায় রাখে। ২.৮ মিলিয়নেরও বেশি মানুষ সুদানের রাজধানী থেকে পালিয়ে গেছে, যেখানে যুদ্ধ-পূর্ববর্তী জনসংখ্যা ছিল প্রায় পাঁচ মিলিয়ন। রাজধানী ছাড়াও যুদ্ধ মূলত দারফুরের পশ্চিমাঞ্চলে কেন্দ্রীভূত হয়েছে।
জাতিসংঘের মতে, মোট পাঁচ মিলিয়নেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তাদের মধ্যে এক মিলিয়ন সীমান্ত পেরিয়েছে।
প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল থেকে সুদানের আধা-সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) ও সেনাবাহিনীকে বিধ্বংসী যুদ্ধে লড়াই করছে। এতে প্রায় সাড়ে সাত হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : এএফপি