ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনের হাতে মাত্র ৩০ দিন সময় আছে: মার্কিন সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০১, ১০ সেপ্টেম্বর ২০২৩
ইউক্রেনের হাতে মাত্র ৩০ দিন সময় আছে: মার্কিন সেনাপ্রধান
জেনারেল মার্ক মিলি - ফাইল ছবি

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালু রাখতে ইউক্রেন আর মাত্র ৩০ দিন বা তার চেয়ে অল্প কিছু সময় বেশি পাবে বলে মনে করেন মার্কিন সেনাপ্রধান মার্ক মিলি।

সংবাদ বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ঠান্ডা আবহাওয়ার কারণে ইউক্রেনীয় সৈন্যদের পক্ষে পাল্টা আক্রমণ চালিয়ে নেয়া সহজ হবে না। ঠান্ডার কারণে তাদের যুদ্ধ তো বটেই, চলাফেরাও কঠিন হয়ে পড়বে।

ইউক্রেনের পাল্টা আক্রমণ প্রত্যাশা অনুযায়ী হয়নি স্বীকার করে এ মার্কিন শীর্ষ জেনারেল বলেন, ‘এখনো তীব্র লড়াই চলছে। ধীরগতিতে হলেও ইউক্রেনীয়রা এখনো লড়াই চালিয়ে যাচ্ছে।’

Advertisement

পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে—এমনটা মানতেও নারাজ মার্ক মিলি। তিনি বলেন, এখনো হাতে উল্লেখযোগ্য পরিমাণ সময় আছে। সম্ভবত ৩০ থেকে ৪৫ দিন সময় এখনো রয়েছে শীত আসার, তাই ইউক্রেনীয়দের আশা এখনো ফুরিয়ে যায়নি।

রাশিয়ার সেনাদের দখলকৃত অঞ্চলগুলোতে গত জুনে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেনের সেনারা। প্রায় তিন মাস ধরে এই অভিযান চললেও এখনো আশানুরূপ ফলাফল পায়নি কিয়েভ।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!