শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টায় আটলাস পর্বতমালায় আঘাত হানা ৬ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে কেঁপে উঠে পুরো মরক্কো।
২০ সেকেন্ড স্থায়ী সেই ভূমিকম্প সংঘটিত হওয়ার পরপরই অসংখ্য বাড়ি-ঘর ও অবকাঠামো ভেঙে পড়ে। যারমধ্যে অন্যতম হলো মারাখাস শহরের ঐতিহ্যবাহী জামা এল-এফনা মসজিদের মিনার।
.png)
সংবাদমাধ্যম বিবিসি’র প্রকাশিত ছবিতে দেখা গেছে, সেই মিনারটির ধ্বংসস্তূপের নিচ থেকে উকিঝুঁকি দিচ্ছে বিড়াল। এছাড়া অপর একটি বিড়ালকে সেখানে বসে থাকতে দেখা যায়। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ের ভয়াবহতা যেন বিড়ালগুলোর চেহারাতেও ফুটে উঠেছে। অবলা এ প্রাণীগুলো যেন জানাচ্ছে বাঁচার আকুতি।
এদিকে এখন যত সময় যাচ্ছে ততই সামনে আসছে ভূমিকম্পের ভয়াবহতা। স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকরা ছবির মাধ্যমে তুলে আনছেন সেসব চিত্র। এসব ছবিতে দেখা যাচ্ছে, কীভাবে সারি সারি বাড়ি পুরো ধসে গেছে।