ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ওমরা পালনকারী নারীদের পোশাক নির্ধারণ করল সৌদি আরব 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:১৮, ১৫ সেপ্টেম্বর ২০২৩
ওমরা পালনকারী নারীদের পোশাক নির্ধারণ করল সৌদি আরব 
ফাইল ফটো

সৌদি আরবে ওমরা পালন করতে যাওয়া মুসলিম নারীদের পোশাক নির্ধারণ করেছে দেশটির কর্তৃপক্ষ। ফলে এ পোশাক পরিধান করেই মক্কার গ্রান্ড মসজিদে ওমরা করবেন নারীরা। 

সৌদির উমরাহ ও হজ মন্ত্রণালয় জানায়, উমরাহ পালনের সময় নারীরা চাইলে তাদের পছন্দ অনুযায়ী যেকোনো পোশাক পরতে পারবেন। তবে তা হতে হবে নির্ধারিত নিয়ম-নীতির মধ্যে। 

এক্স পোস্টে মন্ত্রণালয় জানায়, নারীরা যে পোশাকই পরিধান করবে তা হবে ঢিলেঢালা, শরীরে কোনো ধরনের অলংকার থাকতে পারবে না। পাশাপাশি শরীর সম্পূর্ণভাবে ঢাকা থাকতে হবে।

Advertisement

এদিকে পবিত্র হজের সময় ব্যতিত যে কোনো সময় উমরাহ পালন করা যায়। তবে বছরের একটি নির্দিষ্ট সময় উমরাহ করতে বেশি মানুষের আগমন ঘটে। যেটিকে ওমরা মৌসুম হিসেবে বলা হয়। যা হজের পরপরই শুরু হয়।

সৌদি আরবে গত দুই মাস আগে থেকেই ওমরার মৌসুম শুরু হয়েছে। দেশটি ধারণা করছে এবার ১ কোটি মুসলিম ওমরা করতে পবিত্র নগরী মক্কাতে আসবেন। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ওমরাহ
লিংক সফলভাবে কপি হয়েছে!