তবে প্রথম সফরে যেভাবে কংগ্রেস থেকে সহায়তার প্রতিশ্রুতি পেয়েছিলেন এবার তেমনটা হয়নি। যদিও শীর্ষ ডেমোক্রেটরা ইউক্রেনের পাশে থাকার কথা বলেছেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউজের ক্যাবিনেটের সামনে এক সংক্ষিপ্ত মন্তব্যে জেলেনস্কি ওয়াশিংটনে তার আলোচনাকে কার্যকর ও শক্তিশালী বলে অভিহিত করে কৃতজ্ঞতার একটি নোট দিয়েছেন। ইউক্রেনে রাশিয়ার দীর্ঘ আগ্রাসনের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, ৫৭৫ দিনের জন্য ধন্যবাদ। সব আমেরিকানদের ধন্যবাদ এই দিনে আমাদের পাশে দাঁড়ানোর জন্য।
.png)
এ সময় তিনি প্রায় ১৩ কেটি ডলার সহায়তার কথা উল্লেখ করেন, যা বাইডেন বৃহস্পতিবার প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসময় তিনি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আরও সহায়তা চেয়েছেন।