[ আন্তর্জাতিক ]
চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চান কিম
কিম জং উন ও শি জিনপিং - ফাইল ছবি
বন্ধুপ্রতীম দেশ চীনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক আরো জোরালো করতে চায় উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন এক চিঠিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে এ কথা জানিয়েছেন।
রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, চলতি মাসে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ওই অভিনন্দন বার্তায় দুই দেশের মধ্যে কৌশলগত যোগাযোগ এবং সহযোগিতা জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন সি।
এই অভিনন্দন বার্তার উত্তরে দেওয়া চিঠিতে কিম বলেছেন, আমি বিশ্বাস করি, উত্তর কোরিয়া ও চীনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক ভবিষ্যতে জোরালো হবে।
.png)
সূত্র: রয়টার্স
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!