ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানের আকাশসীমায় ভুয়া জিপিএস সংকেত, ফেরত আসলো ২০টি বিমান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪, ১ অক্টোবর ২০২৩
ইরানের আকাশসীমায় ভুয়া জিপিএস সংকেত, ফেরত আসলো ২০টি বিমান
ছবি: সংগৃহীত

ইরানের আকাশসীমা থেকে ২০টি এয়ারলাইন ও কর্পোরেট বিমানকে ফিরিয়ে দেওয়া হয়েছে ভুয়া জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) সংকেত ব্যবহারের মাধ্যমে। বিমানের নেভিগেশন সিস্টেমে অনুপ্রবেশ করতে সক্ষম হওয়া এসব ভূমি থেকেই পাঠানো হয়েছে।

রোববার (১ অক্টোবর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, ভুয়া জিপিএস সিগন্যাল পাঠানো বিমানগুলোর মধ্যে ছিল - বোয়িং ৭৭৭, ৭৩৭ এবং ৭৪৭। বোয়িং ৭৭৭ কে এতটা দূরে ফেরত পাঠানো হয়েছিল যে ক্রুরা বাগদাদ এটিসিকে জিজ্ঞাসা করেছিল ‘কয়টা বাজে এবং আমরা কোথায়?’

ইরানের এই আকাশসীমা দিয়ে ভারতের এআই, ইন্ডিগো ও ভিস্তারা সান ফ্রান্সিসকো, ইস্তাম্বুল, বাকু এবং লন্ডনে চলাচল করে।

Advertisement

ফ্লাইট ডেটা ইন্টেলিজেন্স ক্রাউডসোর্সিং ওয়েবসাইট পরিচালনাকারী অপস গ্রুপের মতে, সম্প্রতি জিপিএস স্পুফিং ইরানের আকাশসীমায় ইউএম৬৮৮ এয়ারওয়েতে ঘটেছে।

এর প্রতিক্রিয়ায় গত বুধবার ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) 'ইরাক-আজারবাইজান - জিপিএস জ্যামিং এবং স্পুফিং নিরাপত্তা ঝুঁকি তৈরি করে' শীর্ষক একটি মেমো জারি করেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ/মাহাদী
ট্যাগ: ইরান বিমান
লিংক সফলভাবে কপি হয়েছে!