বেগি জেলার প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রধান লতা বান্টি বলেছেন, মশা-বাহিত পরজীবী সংক্রমণ ছড়িয়ে পড়ায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। সাধারণ মানুষের জীবন বাঁচাতে জরুরি ওষুধ সরবরাহের প্রয়োজন।
এদিকে ওরোমিয়ার ১৬টি জোনে মশাবাহিত এই রোগটি বেশি ছড়িয়েছে। গত বছরের তুলনায় এ বছর আক্রান্তের হার ১৬৮ শতাংশ বেশি বলে স্থানীয় সংবাদমাধ্যমকে জানান স্বাস্থ্য বিভাগের প্রধান জাওয়ার কাছিম।
.png)
দুই জেলায় কতজন ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছে, এ বিষয়ে সঠিক তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ। মৃত্যুর হার আরো বেশি হতে পারে। তবে পরিস্থিতি মোকাবিলায় জরুরি চিকিৎসা সহায়তা চেয়েছে প্রশাসন।
২০২১ সালে ম্যালেরিয়ায় বিশ্বজুড়ে ৬ লাখ ১৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। এর মধ্যে প্রায় ৯৬ শতাংশই ছিলো আফ্রিকা মহাদেশে। মশাপ্রবণ পরিবেশে এটি সারস-কোভ-২-এর ওমিক্রনের তুলনায় ৬-২০ গুণ বেশি ছড়িয়ে পড়ে।
সূত্র: আনাদোলু এজেন্সি